শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আসল খেজুরের গুড় চেনার উপায়

লাইফস্টাইল ডেস্ক

শীতে বাঙালির ঘরে ঘরে শুরু হয় গুড়-পিঠার উৎসব। তবে বর্তমান বাজারে যে গুড় বিক্রি হচ্ছে, তার বেশিরভাগই চিনি ও রং মিশিয়ে তৈরি ভেজাল পণ্য। ফলে সঠিক পুষ্টি পাওয়া যাচ্ছে না। আসল খেজুরের গুড়ের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিগুণ ও গুরুত্বপূর্ণ খনিজ, যা দেহের সুস্থতা বজায় রাখতে সহায়ক।

ঝিনাইদহের কালীগঞ্জের পুরানো গুড় ব্যবসায়ী মোমিনুর রহমান মন্টু বলেন, “ভেজাল গুড় খেলে ডায়াবেটিস বাড়ার পাশাপাশি কোনো পুষ্টি পাওয়া যায় না। আসল গুড়ে থাকে আয়রন, ক্যালসিয়াম, পটাসিয়ামসহ নানা পুষ্টি উপাদান।”

ঘরে বসে গুড়ের গুণাগুণ পরীক্ষা করার উপায়-
১. পানি দিয়ে পরীক্ষা:
এক গ্লাস পরিষ্কার পানিতে গুড়ের একটি টুকরা দিয়ে দেখুন। আসল গুড় ধীরে ধীরে গলে পানি হালকা লালচে বা বাদামি হবে। আর ভেজাল গুড় দিলে পানিতে সাদা স্তর ভাসবে বা পানি দুধের মতো সাদা হয়ে যাবে।

২. ভিনেগার দিয়ে পরীক্ষা:
এক চামচ গুড়ের গুঁড়াতে চার-পাঁচ ফোঁটা ভিনেগার মিশিয়ে দেখুন। যদি ফেনা বা বুদবুদ ওঠে, তবে তা শতভাগ ভেজাল, কারণ এতে চিনি ও বেইকিং সোডা মেশানো থাকে। আসল গুড়ে কোনো বিক্রিয়া হয় না।

৩. রং, গঠন ও গন্ধ পরীক্ষা:
আসল গুড়ের রং গাঢ় কালচে-বাদামি, হাতে চটচটে হয়, ভাঙলে খসখসে শব্দ করে এবং গন্ধে হালকা ধোঁয়া-মাটির সুবাস পাওয়া যায়। ভেজাল গুড় সাদাটে, হলদেটে অথবা অতিরিক্ত চকচকে হয়, হাতে লাগে না এবং গন্ধহীন বা রাসায়নিক গন্ধ থাকতে পারে।

৪. স্বাদে পার্থক্য:
আসল গুড়ে মিষ্টির মধ্যে হালকা ঝাঁঝ বা তিতকুটে স্বাদ থাকে। ভেজাল গুড়ে শুধু চিনির মিষ্টি, কোনো ঝাঁঝ নেই। যদি নোনতা স্বাদ পেয়ে থাকেন, তা হলে গুড় ফেলে দেওয়া উত্তম।

৫. চাপ দিয়ে পরীক্ষা:
দুই আঙুল দিয়ে গুড় চেপে দেখুন। আসল গুড় নরম ও চটচটে হয়। ভেজাল গুড় সাধারণত শক্ত হয় এবং চাপলে গুঁড়া হয়ে যায়।

কেনার সময় সতর্কতা :
গুড়ের দাম যদি খুব কম হয়, তবে সন্দেহ করা উচিত। গ্রাম থেকে আনানো আসল গুড়ে ছোট ছোট কালো দাগ বা রসের ছিবড়ে থাকে, যা আসলের পরিচায়ক। প্যাকেটের লেবেলে ‘খাঁটি খেজুর গুড়’ লেখা থাকলেও নিজে পরীক্ষা না করলে বাছাই কঠিন। তাই ক্রেতাদের সচেতন হতে হবে যেন ভেজাল গুড় থেকে বাঁচা যায়। গুড়ের সঠিক ব্যবহার নিশ্চিত করে স্বাস্থ্যবান থাকার আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.