রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩, ২২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

১০ বছর নিঃসন্তান, অতঃপর একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী

কলিকাল প্রতিনিধি

দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর চট্টগ্রামে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নগরের পিপলস হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে দুই ছেলে ও তিন মেয়ের জন্ম হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও নবজাতকরা সবাই সুস্থ আছেন।

সাতকানিয়ার বাসিন্দা এনি আক্তার (৩০) জন্ম দিয়েছেন এই পাঁচ সন্তান।

পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর ১০ বছর কেটে গেলেও তার কোনো সন্তান হচ্ছিল না। পরে তিনি রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমির শরণাপন্ন হন।

ডা. ফরিদা ইয়াসমিন সুমি এই দম্পতিকে ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশনের (আইইউআই) পরামর্শ দেন। এই পদ্ধতি অবলম্বন করেই প্রথম মাসেই সাফল্য পান তারা।

ডা. ফরিদা ইয়াসমিন সুমি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে এই পাঁচ সন্তানের জন্ম হয়। মা ও নবজাতকরা স্বাভাবিকভাবেই সুস্থ আছেন। তবে সতর্কতার জন্য নবজাতকদের বর্তমানে নগরের পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

তিনি আরও জানান, জন্ম নেওয়া পাঁচ সন্তানের মধ্যে তিনজনের ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম ও ১ কেজি ৪০০ গ্রাম এবং বাকি দুজনের ওজন ১ কেজি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার
মাকে নিয়ে কালজয়ী যত গান, জেনে নিন
বিশ্ব মা দিবস আজ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন
নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি শপথ নেবেন কাল
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.