সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর নৌ মহড়া

কলিকাল প্রতিনিধি

সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও বিশেষায়িত ইউনিটের অংশগ্রহণে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর ৫ দিনব্যাপী মহড়া শেষ হয়েছে আজ।

মহড়ারশেষ দিন নৌবাহিনীর জাহাজ থেকে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ, সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, এ্যান্টি এয়ার র‍্যাপিড ওপেন ফায়ার, শত্রু ড্রোন ধ্বংস ও নৌযুদ্ধের বিভিন্ন রণকৌশল স্থান পায়। মহড়ায় অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, মাইন সুইপার, পেট্রোলক্রাফ্ট, মিসাইল বোটসহ নৌবাহিনীর যুদ্ধজাহাজ।

অংশ নেয় মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফ্ট ও হেলিকপ্টারও। বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে সমাপনী দিনের মহড়া প্রত্যক্ষ করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রেজোয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র সম্পদের রক্ষণাবেক্ষণ, সমুদ্র পথের নিরাপত্তা বিধানসহ চোরাচালানরোধ, জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সমুদ্র এলাকায় প্রহরা নিশ্চিতকরণ এ বার্ষিক মহড়ার মূল লক্ষ্য।

মহড়ার সফল সমাপ্তিতে আগত অতিথিগণ এ মহড়ায় অংশগ্রহণকারী সকল কর্মকর্তা ও নাবিকদের অভিনন্দন জানান এবং নৌ সদস্যদের পেশাগত মান, দক্ষতা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.