সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ওটিটিতে জয়া আহসানের ডাবল ধামাকা

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান-এর ভক্তদের জন্য দারুণ খবর! আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এবং পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তার আলোচিত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। একই সঙ্গে দেশের ওটিটিতে এসেছে তার অন্য একটি গুরুত্বপূর্ণ সিনেমা ‘ফেরেশতে’।
প্রখ্যাত সাহিত্যিক মানিক ব্যানার্জির কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখার্জি। গত ১ আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর এবার সিনেমাটি ঘরে বসে দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। আগামী ১৪ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ দেখা যাবে এই সিনেমা।

‘পুতুলনাচের ইতিকথা’য় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে শশী ও কুমুদ-এর মতো গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন যথাক্রমে আবীর চ্যাটার্জি ও পরমব্রত চ্যাটার্জি। এছাড়াও অভিনয় করেছেন অনন্যা চ্যাটার্জি, সুরঙ্গনা ব্যানার্জি, শান্তিলাল মুখার্জি প্রমুখ।

এদিকে, এর মধ্যেই আরেকটি সিনেমা দিয়ে দেশের ওটিটি মাতিয়েছেন জয়া আহসান। গত ২ নভেম্বর বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘ফেরেশতে’।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির পরিচালক হলেন ইরানের মুর্তজা অতাশ জমজম। গত ১৯ সেপ্টেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি এই সিনেমায় উঠে এসেছে ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী এবং একটি গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর জীবনসংগ্রাম। সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই এবং মানবিকতার অদম্য শক্তি- এই সবই ফুটে উঠেছে তাদের গল্পে। এই সিনেমাতে জয়া আহসান স্ত্রীর ভূমিকায় এবং সুমন ফারুক স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.