সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

তারেক রহমানের অভিযোগ

দুই কোটি টাকায় নিবন্ধন পেয়েছে আম জনগণ পার্টি

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

ডেসটিনির রফিকুল আমীনের গড়া আম জনগণ পার্টি দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পেয়েছে বলেছে অভিযোগ তুলেছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। একই সঙ্গে অভিযোগটি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে নিজের দলের নিবন্ধন না মেলার প্রতিবাদে অনশনরত অবস্থায় তিনি এ অভিযোগ করেন। গত মঙ্গলবার বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন করছেন মো. তারেক রহমান। নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

মো. তারেক রহমান বলেন, ডেসটিনির দলকে (আম জনগণ পার্টি) দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পাইয়ে দেওয়া হয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা রাজধানীর একটি অভিজাত হোটেলে বৈঠক করে টাকার বিনিময়ে নিবন্ধন নিশ্চিত করেছেন। আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলে এখনই সেই দলের নিবন্ধন বাতিল করুন।

নিজ দল নিবন্ধন পায়নি বলে এমন অভিযোগ করছেন কিনা, আর কী প্রমাণ আছে আপনার হাতে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিবন্ধন নিয়ে ইসির তদন্ত কর্মকর্তারা মাঠে পর্যবেক্ষণে যাবেন। কিন্তু হোটেলে কীসের আলোচনা। ডেসটিনির রফিকুল আমীনের দল নিয়ে যে কর্মকর্তারা হোটেলে বৈঠক করেছেন, সেখানে একজন কর্মকর্তা ভাগ কম পেয়েছেন। সেজন্যই ওই কর্মকর্তা আমাদের সব বলে দিয়েছেন। এখন আমি অভিযোগ তুলেছি। ইসির উচিত হবে সেই অভিযোগ খতিয়ে দেখা।

তিনি আরও বলেন, আমার দল নিবন্ধন পাইনি বলে অভিযোগ করছি, তা নয়। রাস্তায় দশটা গাড়ির মধ্যে যদি একটা গাড়ির চালক দুষ্টু বালক থাকে আপনি ভালো গাড়ি চালাতে পারবেন? পারবেন না। রফিফুল আমীন হচ্ছে রাজনীতিতে তেমন। এজন্য তার দলের নিবন্ধন বাতিল করা উচিত।

তারেক রহমান বলেন, তিনি জুলাই কী আন্দোলনে অংশ নিয়েছিলেন? ছিলেন তো জেলে। ৪৩ লাখ গ্রাহকের অর্থ আত্মসাৎ করে জেলে গিয়েছিলেন। আমাদের আন্দোলনে ফসল হিসেবে তিনি মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে দল করেছেন সম্পদ রক্ষা করতে।

ইসির মূল ফটকের সামনে অনশনের বিষয়ে তারেক বলেন, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আমার শরীর তা বলছে। ইসির একজন যুগ্ম সচিব গত বৃহস্পতিবার এসে আমার বক্তব্য শুনে গেছেন। তারা এখনো কোনো জবাব দেননি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.