শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩, ২০ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

২১ দিনে এলো ২৪৭৭৮ কোটি টাকার রেমিট্যান্স

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

সেপ্টেম্বর মাসের ২১ দিনেই ২ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৪ হাজার ৭৭৮ কোটির প্রবাসী আয় দেশে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা ২ দশমিক ০৩ বিলিয়ন ডলার। টাকার অঙ্কে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ২৪ হাজার ৭৭৮ কোটি। গত বছরের একই সময়ে এসেছিল ১৬৩ কোটি ডলারের রেমিট্যান্স।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আড়াই মাসে (জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত) রেমিট্যান্স এসেছে ৬৯৩ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৫৭৭ কোটি ডলার। অর্থাৎ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ১ শতাংশে।

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। আগস্টে প্রবাসীরা পাঠান ২৪২ কোটি ২০ লাখ ডলার বা ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা।

গত অর্থবছর ২০২৪-২৫ এ মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স আসে, যা ছিল বছরের রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার- আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল যথাক্রমে: জুলাই ১৯১.৩৭ কোটি ডলার, আগস্ট ২২২.১৩ কোটি, সেপ্টেম্বর ২৪০.৪১ কোটি, অক্টোবর ২৩৯.৫০ কোটি, নভেম্বর ২২০ কোটি, ডিসেম্বর ২৬৪ কোটি, জানুয়ারি ২১৯ কোটি, ফেব্রুয়ারি ২৫৩ কোটি, মার্চ ৩২৯ কোটি, এপ্রিল ২৭৫ কোটি, মে ২৯৭ কোটি এবং জুনে ২৮২ কোটি ডলার।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!
পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতির শাসন হতে যাচ্ছে?
‘কামব্যাক কমরেড’: মির্জা আব্বাসের উদ্দেশে পাটওয়ারী
এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সুখবর
বন্যার পূর্বাভাস দেবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত এআই প্রযুক্তি
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে কমলো তেলের দাম
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
কারামুক্তির সাতদিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা
নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা পেলো চার শতাধিক মানুষ
বিসিবির সভা আজ
ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক গ্রেফতার
ঈদে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পূজা চেরি
ক্যানচ্যাম বাংলাদেশ-এর নতুন কার্যালয় উদ্বোধন
‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.