শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি হত্যা মামলার রায়ে একজনকে মৃত্যুদণ্ড ও ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে জানান ওই আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওমর ফারুক নয়ন।
এ মামলায় সোনারগাঁ উপজেলার ললাটি এলাকার আফছার উদ্দিনের ছেলে তাওলাদ ওরফে জহিরুলকে (৪৮) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জ উপজেলার মাছিমপুম এলাকার আব্দুল লতিফের ছেলে মিজান (৩৫) ও মোহাম্মদ আলী (৩৮), একই এলাকার মনির উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (৬৫), আব্দুল জলিলের ছেলে হানিফ (৩৬), সিরাজ কেরানীর ছেলে সোহেল (৫০), কামালের সবুজ (৩৫), সাইজদ্দিন মিলন (৪১), নূর মোহাম্মদের ছেলে সেলিম (৪৩), নুরুল হকের ছেলে লেদা ফারুক (৪০), আরজু মিয়ার ছেলে রাসেল (৪০), শামসুল হকের ছেলে মোমেন (৩৮), হানিফার ছেলে সাদ্দাম (৩৩), হাসেমের ছেলে শাহীন (৩৯), নুরুল হকের ছেলে রুহুল আমিন (৩৮), আব্দুল করিমের ছেলে আবুল (৩৮), ব্রাহ্মণগাঁও এলাকার হায়দার আলীর ছেলে গোলজার (৩৯) ও মীরগদাইল এলাকার পীরবক্সের ছেলে পন্ডিত (৪৩)।

রায় ঘোষণার সময় এক আসামি মোহাম্মদ আলী এজলাসে উপস্থিত ছিলেন। এ ঘটনায় বাকিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক বলেন, নিহত নজরুল ইসলাম বাবু উপজেলার মাছিমপুর গ্রামের জালাল মিয়ার ছেলে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০১২ সালের ৩১ মে রাতে তাকে সন্ত্রাসীরা বাসা থেকে তুলে নিয়ে রাস্তার উপর কুপিয়ে খুন করে। পরদিন রূপগঞ্জ থানায় নিহতের বাবা জালাল বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ফেব্রুয়ারি ২৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার রায়ে ১৮ জনকে সাজা এবং ৬ জনকে খালাস দেন আদালত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.