সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস। এই ম্যাচে টস হেরে ব্যাটিং করবে টিম টাইগারস।
আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক।
এর আগে প্রথম দুই টি-২০ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে আগেই শিরোপা নির্ধারণ করেছে টাইগাররা।
আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে ৫ পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানকে। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রিশাদ হসেন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম সাকিব।
নেদারল্যান্ডস একাদশ-
ম্যাক্স ও’ডাউড, ভিক্রমজিত সিং, আনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস, শাহরিজ আহমেদ, নাওচ ক্রস, কাইল কেলিন, টিম প্রিঞ্জল, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন, ড্যানিয়েল ডোরাম।








