মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নতুন সোশ্যাল মিডিয়া তৈরি করেছে তুরস্ক; একাউন্ট খুললেন এরদোগান

তথ্য ও বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

ছবি : সংগৃহীত

নতুন সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করেছে তুরস্ক। নাম নেক্সট সোশ্যাল (Next Sosyal)। যোগাযোগমাধ্যমটি স্বল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বেটা সংস্করণ চালুর পর মাত্র ছয় সপ্তাহের মধ্যেই প্ল্যাটফর্মটির ব্যবহারকারী সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়েছে। এতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানও নিজস্ব অ্যাকাউন্ট খুলে প্রথম পোস্ট দিয়েছেন।

এক ঘোষণায় টেকনোফেস্ট নির্বাহী বোর্ড ও তুরস্ক টেকনোলজি টিম ফাউন্ডেশন (টি৩ ফাউন্ডেশন)-এর চেয়ারম্যান সেলজুক বায়রাকতার নিশ্চিত করেন, নেক্সট সোশ্যালের ব্যবহারকারী সংখ্যা এক মিলিয়ন অতিক্রম করেছে।

প্ল্যাটফর্মটিকে আরও জনপ্রিয় করতে বিশেষ গিভঅ্যাওয়ে ঘোষণা করা হয়েছে। ২২ আগস্ট পর্যন্ত #NSosyal এবং #NSosyalBenim হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করা অংশগ্রহণকারীরা ইলেকট্রিক সাইকেল, প্লেস্টেশন, গোপ্রো, মনস্টার কম্পিউটার, ট্যাবলেট, মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ব্লুটুথ হেডফোনের মতো পুরস্কার জেতার সুযোগ পাবেন।

নেক্সট সোশ্যাল ৪ জুলাই বেটা সংস্করণে উন্মুক্ত হয়। অল্প সময়ের মধ্যেই এটি মোবাইল স্টোরে “সোশ্যাল নেটওয়ার্ক” বিভাগে সবচেয়ে জনপ্রিয় ফ্রি অ্যাপে পরিণত হয়েছে। খবর, প্রযুক্তি, জীবনধারা ও চলতি ঘটনাবলী শেয়ারের জন্য তৈরি এ প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিচ্ছে।

প্ল্যাটফর্মটির অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি ভুয়া তথ্য, অশালীন ভাষা, বট অ্যাকাউন্ট ও বিভ্রান্তিকর অ্যালগরিদমমুক্ত। পাশাপাশি এতে সংযুক্ত করা হয়েছে টি৩ ফাউন্ডেশন ও বাইকারের যৌথ উদ্যোগে তৈরি তুর্কি বৃহৎ ভাষা মডেল T3 AI, যা ব্যবহারকারীদের ট্যাগকৃত পোস্টে দ্রুত সাড়া দিয়ে এনগেজমেন্ট বাড়াচ্ছে। তরুণ প্রোগ্রামারদের তৈরি বিভিন্ন অ্যাপ্লিকেশন ভুয়া তথ্য শনাক্তকরণের মতো ফিচারের মাধ্যমে প্ল্যাটফর্মটির নির্ভরযোগ্যতা আরও বৃদ্ধি করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.