শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে সাকিবের পোস্ট

কলিকাল ডেস্ক

ছবি ডিজাইন : দৈনিক কলিকাল

অবসরের আগেই রাজনীতিতে জড়িয়ে বেকায়দায় রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সবশেষ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়েনে এমপি হয়েছিলেন। তবে খুব বেশি দিন দায়িত্ব পালন করতে পারেননি। গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। তারপর থেকেই দেশ ছাড়া এ অলরাউন্ডার।

পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন সাকিব।

শুক্রবার (১৫ আগস্ট) আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কোনো কর্মসূচি পালন করতে পারছেনা দলটি। কারণ কার্যক্রম পরিচালনার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে দিবসটির কথা ভোলেননি সাকিব আল হাসান। এদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের ছবি দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ক্রিকেটার তিনি।

আওয়ামী লীগের সাবেক এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক এ দলপতি ১৫ আগস্ট, শুক্রবার সকাল ১০ টায় তার ফেসবুকে লাল-কালো ফটো কার্ডে এ শ্রদ্ধা জানান। সেখানে শেখ মুজিব কে ‘জাতির পিতা’ সম্বোধন করে সাকিব ৭৫-এর ১৫ আগস্ট মুজিব ও শেখ পরিবারের নিহত সদস্যদের শহীদ উল্লেখ করে তাদের শ্রদ্ধা নিবেদন করেন।

২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক সাকিব আল হাসান গত এক বছর নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এলেও আওয়ামী লীগের দলীয় কোনো বিষয়ে মন্তব্য করেননি। দেশে না থাকায় অংশগ্রহণ করতে পারছেন না ক্রিকেটেও।

জাতীয় দলের খেলোয়াড় থাকা অবস্থায় ২৪ এর একতরফা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-এক আসন থেকে এমপি নির্বাচিত হন সাকিব আল হাসান। ছাত্রজনতার আন্দোলনে হাসিনা পতনের পর থেকে পলাতক সাকিবের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা হয়েছে এরইমধ্যে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.