শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

প্রবাসীকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসফেরত এক স্বজনকে নিতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের সাতজন। ভোরে ঢাকাফেরত একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জপূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সবাই এক পরিবারের সদস্য। তারা ওমান থেকে ফেরা এক আত্মীয়কে বিমানবন্দর থেকে নিয়ে লক্ষ্মীপুরে ফিরছিলেন। ফেরার পথে দুটি গাড়িতে ভাগ হয়ে রওনা দেন তারা। এর মধ্যে একটি মাইক্রোবাস রাস্তার পাশে খালে পড়ে যায়, ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, খবর পাওয়ার পর সকাল ৬টা ৫ মিনিটে চৌমুহনী ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ পরিচালিত হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং খালে পড়ে যায়। কয়েকজন গাড়ি থেকে বের হতে পারলেও সাতজন আটকা পড়ে প্রাণ হারান।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মনির হোসেন জানান, হাসপাতালে এখন পর্যন্ত দুইটি মরদেহ আনা হয়েছে, আরও মরদেহ আসছে। ধারণা করা হচ্ছে, সবাই ঘটনাস্থলেই মারা গেছেন।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান বলেন, রেকারের সহায়তায় দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে হাইওয়ে পুলিশ। প্রবাসী ব্যক্তি দুর্ঘটনায় বেঁচে গেছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.