শেরপুর জেলার নকলা উপজেলায় দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ।
সোমবার (৪ আগস্ট) রাতে নকলা পৌরসভার জালালপুরের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফরহাদ আলী (৩৭) এবং তার ভাই নকলা উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক কমিশনার ফরিদ আহমেদ লালন (৩৫)।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জালালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার (৫ আগস্ট) বিশেষ ক্ষমতা আইনে থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।








