শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ঢালিউড সুপারস্টার

‘শাকিব খানের পরবর্তী ছবি সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত নয়’

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

ঢাকাই সুপারস্টার শাকিব খানের আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া নতুন সিনেমাটি নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। গুজব ছড়িয়েছে, এটি ঢাকার কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত। তবে এই দাবি সম্পূর্ণ অমূলক বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা দল।

পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা এক লিখিত বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন, আমরা যে সিনেমাটি নির্মাণ করছি, তা কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবন কাহিনির উপর ভিত্তি করে নয়।

নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এরপর থেকে গুজব, এটি ’৯০ দশকের ঢাকার শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর ছবি! এটি পুরোপুরি ভিত্তিহীন।

বিবৃতিতে বলা হয়, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর। এই তথ্যটি একেবারে সঠিক নয়। সিনেমাটি লার্জার দ্যান লাইফ স্কেলে নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে।

পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, শাকিব খান চুক্তিবদ্ধ হলেও সিনেমার নাম প্রকাশ হয়নি। আগস্টে আমরা সিনেমার নাম ঘোষণা করবো, বাড়তি চমক হিসেবে আরও কিছু থাকতে পারে। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.