শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

টেক্সাসে ভয়াবহ বন্যা, সমালোচনার মুখে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ ঝড় ও বন্যায় বহু মানুষ নিহত বা নিখোঁজ হওয়ার পর দেশটির আবহাওয়া পূর্বাভাস ও সতর্কতাবিষয়ক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে গুরুত্বপূর্ণ আবহাওয়া ও জলবায়ু সংস্থা—ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এবং ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)—থেকে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের সমালোচনা শুরু হয়েছে।

খবর : বিবিসি।

গত ৪ জুলাই ছুটির দিনে টেক্সাসের হিল কান্ট্রি অঞ্চলে কয়েক ঘণ্টায় কয়েক মাসের সমান বৃষ্টি হয়। প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ধ্বংসস্তূপে পরিণত হয় এলাকাটি। শত শত মানুষ নিখোঁজ বা প্রাণ হারায়। ভেঙে পড়ে গাছপালা, কাদামাটিতে ঢেকে যায় শহর এবং ছিন্নবিচ্ছিন্ন হয় অনেকের জীবন।

বিশেষজ্ঞরা বলছেন, এবারের দুর্যোগে আবহাওয়া বিভাগ সময়মতো সতর্কতা দিয়েছিল, তবে ভবিষ্যতে যদি এনওএএ ও এনডব্লিউএস যথাযথভাবে কর্মী ও বাজেট না পায়, তাহলে বড় বিপর্যয় আরও বাড়তে পারে।

ছাঁটাই হওয়া এনওএএ-এর ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে গবেষণা করা বিজ্ঞানী অ্যান্ডি হ্যাজেলটন বলেন, “আবহাওয়া দপ্তর ভালো কাজ করেছে এই ঘটনায়। আমি মনে করি না, এই দুর্ঘটনার পেছনে ছাঁটাইয়ের সরাসরি প্রভাব রয়েছে। তবে এমন দুর্যোগের সংখ্যা ভবিষ্যতে বাড়তেই পারে যদি এনওএএ-তে কর্মী সংকট ও বাজেট কাটছাঁট চলতে থাকে।”

৬০০ জন কর্মী হারিয়েছে আবহাওয়া বিভাগ
ন্যাশনাল ওয়েদার সার্ভিস এমপ্লয়িজ অর্গানাইজেশনের (এনডব্লিউএসইও) তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত এনওএএ এবং এর অধীনস্থ সংস্থাগুলো থেকে ৬০০ জনের বেশি কর্মী বরখাস্ত, অবসর বা পদত্যাগ করেছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মেটিওরোলজিস্ট, টেকনিক্যাল স্টাফ এবং বন্যা বিশেষজ্ঞদের মতো গুরুত্বপূর্ণ পেশাজীবীরা।

এনডব্লিউএসইও-এর আইনবিষয়ক পরিচালক টম ফাহি বলেন, “আমরা কেবল কর্মীই হারাইনি, হারিয়েছি গুরুত্বপূর্ণ মেধা ও দক্ষতাও।”

তার তথ্য অনুযায়ী, দেশজুড়ে অনেক আবহাওয়া অফিসে কর্মী সংকট মারাত্মক রূপ নিয়েছে। উদাহরণস্বরূপ, কানসাসের গুডল্যান্ড ও ক্যালিফোর্নিয়ার হ্যানফোর্ড অফিসে ৬১.৫ শতাংশ মেটিওরোলজিস্টের পদ শূন্য। টেক্সাসের অ্যামারিলোতে শূন্যপদের হার ৩০.৭৭ শতাংশ, আর সাউথ ডাকোটার র‍্যাপিড সিটিতে ৪৬.১৫ শতাংশ।

ফাহি বলেন, “আমরা দেশের প্রতিটি অংশে কর্মী বাড়াতে চাই। কারণ, কঙ্কালসার জনবল দিয়ে আবহাওয়া অফিস চালানো যায় না। এখানে মানুষের জীবন-মৃত্যুর প্রশ্ন জড়িত।”

অভিজ্ঞ জনবলের অভাব: জরুরি মুহূর্তে নেতৃত্ব নেই
টেক্সাসের সান অ্যান্টোনিও অফিস, যা সাম্প্রতিক বন্যার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেখানে প্রায় ১৮ শতাংশ পদ খালি। তবে এনডব্লিউএস জানিয়েছে, ওই সময় তারা অতিরিক্ত পূর্বাভাসদাতাকে দায়িত্বে রেখেছিল।

এক স্বেচ্ছাসেবক বলেন, “ওরা কম জনবল নিয়েও অনেক কিছু করে। কিন্তু সেটা দীর্ঘমেয়াদে টিকে থাকে না। তারা হয়তো প্রকাশ্যে কিছু বলবে না, তবে নিশ্চিতভাবেই সেই পদগুলোর জন্য তারা অপেক্ষা করছে।”

তিনি জানান, এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসনের আগাম অবসর প্রস্তাবে সাড়া দিয়ে পল ইউরা নামের একজন অভিজ্ঞ আবহাওয়া সমন্বয়কারী চাকরি ছাড়েন, যিনি ছিলেন স্বেচ্ছাসেবকদের প্রধান ভরসা।

ওই স্বেচ্ছাসেবক বলেন, “তিনি আমাদের গাইড ছিলেন, আমরা তার দিকনির্দেশনা পেতাম। এখন কেউ নেই আমাদের কথা শোনার জন্য।”

মায়ামি বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং এনওএএ-এর সাবেক বিজ্ঞানী হ্যাজেলটন বলেন, “আমরা যতক্ষণ পর্যন্ত বিনিয়োগ করব না, ততক্ষণ পর্যন্ত এই ধরনের চরম আবহাওয়ার সঠিক ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়।”

তিনি জানান, উচ্চ রেজ্যুলেশনের কিছু আবহাওয়া মডেল আগেই টেক্সাসে ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময় ও স্থানের ভবিষ্যদ্বাণী করা অত্যন্ত কঠিন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.