শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা যুবক

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ভালোবাসার টানে সব বাধা জয় করে খুলনায় এসেছেন এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, তারপর প্রেম—এভাবেই হৃদয়ের টানে বাংলাদেশে চলে আসেন থাম্বু জাও নামের ওই চীনা নাগরিক। খুলনার দাকোপ উপজেলার পিংকি সরদারকে বিয়ে করে এখন শ্বশুরবাড়িতে আছেন তিনি।

মাত্র দুই মাস আগে ফেসবুকে পরিচয় হয় থাম্বু ও পিংকির। এরপর কথা বলতে বলতে তৈরি হয় বন্ধুত্ব। ধীরে ধীরে সম্পর্ক গড়ায় প্রেমে। দুই দেশের ভৌগোলিক দূরত্বও বাধা হতে পারেনি তাদের ভালোবাসায়।

প্রেমকে পরিণতি দিতে থাম্বু বাংলাদেশে চলে আসেন ও আইনগতভাবে পিংকিকে বিয়ে করেন। বিয়ের পর এখন তারা দাকোপ উপজেলার খ্রিষ্টানপল্লিতে পিংকির বাবার বাড়িতে থাকছেন।

পিংকি বলেন, থাম্বু খুব যত্নশীল। আমরা একে অপরকে বুঝতে পারি। এখন আমাদের জীবন খুব আনন্দের মধ্যে কাটছে। ভাষাগত কিছু সমস্যায় পড়লেও থাম্বু মোবাইল অ্যাপ দিয়ে পিংকির পরিবারের সঙ্গে কথা বলেন। শ্বশুরবাড়ির লোকজনও তাকে সাদরে গ্রহণ করেছেন। পাড়াপড়শিরাও ভিড় করছেন নতুন এ দম্পতিকে দেখতে।

থাম্বু জানান, ফেসবুকে পিংকির সঙ্গে পরিচয় হওয়ার পর বুঝি সে একজন ভালো মানুষ। কিছুদিন প্রেম করার পর আমরা বিয়ে করি। এখন আমি ওর বাড়িতে থাকছি। পরিবেশ ভালো লেগেছে। চীনা খাবারের চেয়ে আলাদা হলেও এখন তিনি ধীরে ধীরে বাংলাদেশি খাবারে অভ্যস্ত হচ্ছেন। ভবিষ্যতে পিংকিকে নিয়ে চীন সফরের ইচ্ছা আছে তার।

তিনি আরও বলেন, বাংলাদেশে থেকে ছোটখাটো ব্যবসা শুরু করতে চান তিনি ও এখানেই বসবাসে আগ্রহী।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.