বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩, ৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

খামেনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, খামেনিও মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেনের মতো পরিণতি বরণ করতে পারেন।

মঙ্গলবার কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম অনুসারে কাটজ বলেছেন, আমি ইরানের স্বৈরশাসককে যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়া এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার বিষয়ে সতর্ক করছি। তিনি (খামেনি) ইরানের প্রতিবেশী দেশের সেই স্বৈরশাসকের পরিণতি মনে রাখলে ভালো করবেন, যিনি ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিলেন।

প্রতিরক্ষামন্ত্রী বেসামরিক নাগরিকদের তেহরান ছেড়ে যাওয়ার হুমকির পুনরাবৃত্তি করে বলেন, আমরা আজও তেহরানের শাসনব্যবস্থা ও সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবো।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (১৩ জুন) থেকে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে ২২৪ জন নিহতসহ হাজারেরও বেশি আহত হয়েছেন।

অন্যদিকে ইসরায়েলে ২৪ জন নিহত ও দুই শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: জামায়াত আমির
বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
ইসরায়েলি হামলায় লেবাননে সাংবাদিকসহ নিহত ৫
পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব নয়: ইরান
এলজিআরডির ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের ঘোষণা
শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
পেপ্যাল আসছে দেশে, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
ধান-চালের সরকারি দাম নির্ধারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে
খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.