বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান

যুক্তরাষ্ট্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিল করার যে প্রস্তাব দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে তেহরান।

বুধবার (৪ জুন) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব শতভাগ স্বার্থবিরোধী আমাদের দেশের জন্য। ইরানের সঙ্গে কয়েক দফায় দফায় আলোচনার পর যুক্তরাষ্ট্রের মূল এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি।

এর আগে, ওমানের মধ্যস্থতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের আলোচনার পর শনিবার (৩১ মে) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরানকে নতুন প্রস্তাব দেওয়া হয়।

পাঁচ দফা আলোচনা সত্ত্বেও উভয় পক্ষের মাঝে এখনও কয়েকটি গুরুতর অমীমাংসিত বিষয় রয়ে গেছে। এর মধ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখা এবং তেহরানের মজুদকৃত উচ্চমাত্রার ইউরেনিয়াম বিদেশে পাঠাতে একেবারে অস্বীকৃতি জানানোর মতো বিষয়গুলো অন্যতম।

রাষ্ট্রের যেকোনও বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আলোচনার ইতি টানার কথা না বললেও ওয়াশিংটনের প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘এই প্রস্তাব আমাদের জাতীয় আত্মবিশ্বাস ও ‘আমরাও পারি’ নীতির পরিপন্থি।’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক টেলিভিশন ভাষণে খামেনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের পারমাণবিক কর্মসূচির মূল চাবিকাঠি, আর শত্রুরা এটাকেই লক্ষ্যবস্তু করছে।

আমেরিকানদের প্রস্তাব আমাদের স্বার্থের সম্পূর্ণ-পরিপন্থি… ঔদ্ধত্যপূর্ণ ও অহংকারী আমেরিকান নেতারা বারবার দাবি করেছে, আমাদের পারমাণবিক কর্মসূচি থাকা উচিত নয়। ইরান সমৃদ্ধকরণ করবে কি না, সেটা ঠিক করে দেওয়ার তারা কে? প্রশ্ন করেন খামেনি।

তেহরান বরাবরই বলে আসছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তির দক্ষতা অর্জন করতে চায়। কিন্তু পশ্চিমা শক্তিগুলো বলেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়।

গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে ‘চূড়ান্ত চাপ’ প্রয়োগের কৌশলের নীতি গ্রহণ করেছেন। যার মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা ও আলোচনায় সমাধান না হলে বোমা হামলার হুমকি।

ট্রাম্প প্রথম দফার শাসনামলে ২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি বাতিল করেন এবং ইরানের বিরুদ্ধে পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এর জবাবে ইরান চুক্তির সীমা ছাড়িয়ে ব্যাপক হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে।

ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করা ইসরায়েল বলেছে, তারা তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাবে; যাতে ইরান পারমাণবিক অস্ত্রধারী দেশ হওয়ার লক্ষ্য অর্জন করতে না পারে। ইসরায়েলের এই হুমকির জবাবে পাল্টা হামলার অঙ্গীকার করেছে ইরান।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.