সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

প্রস্তাবিত বাজেট জনবান্ধব ও ব্যবসাবান্ধব : অর্থ উপদেষ্টা

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব ও ব্যবসাবান্ধব বলে অভিহিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সামনের পথ কঠিন হলেও আমরা চেষ্টা করছি এনবিআরকে পুনর্গঠন করতে এবং বৈদেশিক ঋণ সংগ্রহের বিষয়ে ইতিমধ্যে আলোচনা এগিয়েছে।”

সালেহ উদ্দিন বলেন, “অনেকেই বলছেন আমরা আগের পদাঙ্ক অনুসরণ করেছি। হঠাৎ করে বিপ্লবী বাজেট দেওয়া সম্ভব নয়। তবে এবারের বাজেটে কোনো ইনোভেশন নেই—এটাও ঠিক নয়। বাজেট এখনো চূড়ান্ত নয়, বিভিন্ন মহলের পরামর্শ অনুযায়ী তা হালনাগাদ করা হবে।”

তিনি আরও বলেন, “চ্যালেঞ্জের মুখে সবাইকে সহযোগিতা ও সহানুভূতির মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমরা এমন একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যেখানে প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়ানো সম্ভব। এই বাজেটের মূল লক্ষ্য হলো জীবনযাত্রা সহজ করা, সামাজিক নিরাপত্তা জোরদার করা ও জীবনমান উন্নত করা।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, সেতু ও রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য ও শিল্প উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিসহ বিভিন্ন টেলিভিশনে একযোগে বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট, যার আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

এ বাজেট চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম, যা দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.