চলতি বছরের মে মাসের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯০ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৩ লাখ ডলার রেমিট্যান্স।
আজ সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯০ কোটি ৩৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এই রেমিট্যান্সের মধ্যে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৯ কোটি ৮১ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।
আর রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯০ হাজার ডলার।








