নেত্রকোণায় নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার (১১ মে) ভোররাতে নেত্রকোণা জেলা শহরের কাটলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা সদর মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।
পুলিশ জানায়, রাত ৩টার দিকে নেত্রকোণা সদর মডেল থানা পুলিশের একটি দল শহরের কাটলী এলাকায় অভিযান চালায়। অভিযানে সোবায়েল আহমেদ খানকে গ্রেফতার করেন পুলিশ।
ওসি কাজী শাহনেওয়াজ জানান, গ্রেফতারকৃত সোবায়েল আহমেদকে আদালতের মাধ্যমে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হবে।








