শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে উত্তাল বাংলামোটর

গাজীপুরে হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটর বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

রোববার রাত ১০টার দিকে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। নানা স্লোগানে মিছিলটি শাহবাগের দিকে এগোচ্ছে। এর আগে সন্ধ্যা ৭টায় ফেসবুকে এক পোস্টে হাসনাতের ওপর হামলার কথা জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

অন্যদিকে, হাসনাত আব্দুল্লার উপরে হামলার পরপরই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন ফেসবুক আইডি থেকে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। যা ব্যাপক  ক্ষুব্ধ করেছে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র-জনকাকে। গণহত্যকারী দলটির সন্ত্রাসীরা এখনো গ্রেপ্তার না হয় ব্যাপক ক্ষোভ ঝেড়েছেন নেটাগরিকরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ নিজের ফেসবুক আইডিতে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীদের উপরে হামলাকারী পুরনো কিংবা নব্য ফ্যাসিস্ট সন্ত্রাসী যারাই হোক না কেন দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করতে না পারলে শুধু হাসনাত আব্দুল্লাহরাই হারবে না হারবে বাংলাদেশ।

ফেসবুকে প্রতিবাদ জানিয়ে মোহাম্মদ মিরাজ মিয়া লিখেছেন, লক্ষ মানুষের দোয়া না থাকলে আজকে হয়তো হাসনাত আবদুল্লাহ বেচে ফিরতেন না। জাস্ট গাড়ির গ্লাসের দিকে তাকান। ধারালো অস্ত্র দিয়ে পূর্ণ শক্তি নিয়ে হামলা চালানো হয়েছে। হাসনাত গাড়িতে শুয়ে ছিল। সিটে বসা থাকলে আমরা হাসনাতকে আজ হারাতাম। এজন্যই বলি অন্যায়ের বিরুদ্ধে সিনা টান করে দাঁড়িয়ে যাওয়া আমাদের হাসনাত শুধু একা না, এদেশের হাজার হাজার মজলুমের দোয়া এই ছেলেটার সাথে আছে। এইতো কদিন আগেই হাসনাতরা কেন দামী গাড়িতে চলে এটার সমালোচনা করে কী সুশীলতাটাই না আমরা দেখাইলাম।

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানান, হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখছি। দায়ীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.