বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী প্রত্যাশা মজুমদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আচরণ সন্দেহজনক হওয়ায় তার প্রেমিক ইয়াসিন মজুমদারকে হেফাজতে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে সূত্রাপুর থানাধীন সোহরাওয়ার্দী কলেজের পেছনে একটি মেস থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত প্রত্যাশা মজুমদার বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম শহরে।

সহপাঠীরা জানান, নিহত প্রত্যাশা মজুমদারকে মেসের কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজ্জামুল হক বলেন, আমরা মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে যাই। ধারণা করছি প্রেমজনিত কারণে আত্মহত্যা করতে পারেন। মেয়েটির সঙ্গে থাকা ছেলেটিকে সূত্রাপুর থানায় পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। পাশাপাশি ছেলে-মেয়ে দুজনের মোবাইল জব্দ করেছে পুলিশ।

এ বিষয়ে সূত্রাপুর থানার ডিউটি অফিসার এএসআই তৌহিদ উজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.