তিন ম্যাচ ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল।
সিরিজের ওয়ানডে ম্যাচগুলোর ভেন্যু চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়াম। টি-২০ সিরিজের সব ম্যাচ কক্সবাজারের একাডেমি গ্রাউন্ডে হবে।
৬, ৮ ও ১১ মে তিনটি ওয়ানডে ম্যাচ এবং ১৪, ১৬ ও ১৮ মে টি-২০ ম্যাচগুলো মাঠে গড়াবে। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১০টায়। টি-২০ ম্যাচগুলো শুরুর সময় দুপুর ১টা ৩০ মিনিট।
এই সিরিজকে সামনে রেখে আগামী ২ মে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল বাংলাদেশে পৌঁছাবে। ওয়ানডে ও টি-২০ সিরিজ শেষে ১৯ মে দেশের উদ্দেশে রওনা দেবে।








