শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের পর যা বললেন রোশন সিং

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিং নিঃশব্দে বিচ্ছিন্ন হয়ে গেলেন। গত ৮ এপ্রিল আদালত তাদের বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর দিলেন।

খবর পেয়েই একটি গণমাধ্যম যোগাযোগ করেছিল রোশনের সঙ্গে। তিনি খবরের সত্যতায় সিলমোহর দেন। রোশন বলেন, সবটাই খুব শান্তিপূর্ণভাবে শেষ হয়ে গেছে। ৮ এপ্রিল থেকে আমরা প্রেম-বিয়ের আগে যেমন অপরিচিত ছিলাম, সে রকমই আরও একবার পরস্পরের অপরিচিত হয়ে যাব।

একটি সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে দম্পতির আইনি বিচ্ছেদ নিয়ে নাকি টানাপোড়েন চলছিল। অবশেষে সেপ্টেম্বরে তারা পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে আরও একধাপ এগিয়ে যান। কেবল উভয়ের স্বাক্ষর বাকি ছিল। আদালত ৮ এপ্রিল তারিখ দিয়েছিলেন। ততদিন উভয় পক্ষ বিষয়টি গোপন রাখেন।আইনি বিচ্ছেদের পরেই রোশন সিং তার সামাজিক মাধ্যমের ছবি বদলে ফেলেন। তার বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে তোলা ছবি দেন। তখনই গুঞ্জন ওঠে—তাহলে কি শ্রাবন্তীর সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ হয়েই গেল?

এমন প্রশ্ন রাখতেই জবাব দিলেন রোশন সিং, আমার নিজস্ব জিম রয়েছে। এই কাজেই আমি খুব খুশি। অভিনয়ের বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। তিনি বলেন, শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগের আগেই বিনোদন দুনিয়া থেকে একাধিকবার ডাক পেয়েছিলেন তিনি, সাড়া দেননি। বিয়ে প্রসঙ্গে রোশন বলেন, সবে এক বন্ধন থেকে মুক্তি পেলাম। আপাতত তিনি নিজেকে গুছিয়ে নিচ্ছেন। তারপর হয়তো চলতি বছরেই নতুন জীবন শুরু করবেন অনামিকার সঙ্গে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.