বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা শহরের শেজাইয়া এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

আজ বৃহস্পতিবার তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

হামলার বিষয়ে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে অন্তত আটজন নারী এবং আটজন শিশু রয়েছে।

তিনি আরো বলেন, এটি একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকে আছেন। উদ্ধারকাজ এখনো চলছে।

গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। তবে গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে গত মার্চের তৃতীয় সপ্তাহ থেকে পুনরায় আক্রমণ শুরু করে তারা।

এই সর্বশেষ হামলা গাজায় চলমান মানবিক সংকটকে তীব্র করে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হলেও এখনো সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.