শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয়

টানা দুই হারের পর ঘরের মাঠে চলতি আসরে প্রথম জয়ের স্বাদ পেলো মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্সকে উড়িয়ে দিয়ে এ জয়ের স্বাদ পায় তারা।

গতকাল সোমবার অভিষিক্ত অশ্বনী কুমারের বোলিং তোপে ১৬.২ ওভারে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় কলকাতা। জবাব দিতে নেমে রায়ান রিকেলটনের অপরাজিত ফিফটিতে ৪৩ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় তুলে নেয় মুম্বাই।

আসর শুরুর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪ উইকেটের হার। এরপর দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে ৩৬ রানের হার। টানা দুই হারে একেবারে ব্যাকফুটে ছিল আইপিএলের যৌথ সর্বোচ্চ চ্যাম্পিয়নরা। তবে ঘরের মাঠ ওয়াংখেড়েতে কলকাতার বিপক্ষে আর ভুল করেনি তারা।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে কলকাতাকে বল হাতে শুরু থেকেই চেপে ধরে তারা। দলের খাতায় ২ রান যোগ হতেই বিদায় নেন কলকাতার দুই ওপেনার কুইন্টন ডি কক (১) ও সুনীল নারিন (০)। এরপর আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম বলেই রঙ ছড়ান অশ্বনী। তুলে নেন আজিঙ্কা রাহানের উইকেট। কলকাতার অধিনায়ক বিদায় নেন ১১ রানে। এরপর ভেঙ্কাটেশ আইয়ারকে (৩) ফেরান দীপক চাহার। দলীয় ৪৫ রানে বিদায় নেন অঙ্কক্রিশ রঘুবংশী। ১৬ বলে ২৬ রান করেন তিনি। তার বিদায়ের পর হাল ধরতে পারেননি রিঙ্কু সিং (১৭), মনিশ পান্ডে (১৯) ও আন্দ্রে রাসেলরাও (৫)। রামানদীপ সিং শেষদিকে ১২ বলে ২২ রান না করলে হয়তো শতরানেও পৌঁছাতে পারতো না কলকাতা।

হার দিয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল কলকাতা। তবে মুম্বাইয়ের বিপক্ষে হেরে ফের ব্যাকফুটে চলে গেল তারা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.