সিইসি ও কমিশনারদের বেতন-ভাতা স্পষ্ট করে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের বেতন নির্ধারণ করে আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত আইন অনুযায়ী সিইসির বেতন হবে ১ লাখ ৫ হাজার টাকা। আর অন্য কমিশনারদের বেতন হবে ৯৫ হাজার টাকা। সোমবার (২০ মে) মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংকালে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সামরিক শাসক আমলের ১৯৮৩ সালের করা অর্ডিন্যান্স অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের বেতন-ভাতা হতো। অর্ডিন্যান্সে বলা ছিল, আপিল বিভাগের বিচারপতির সমান বেতন-ভাতা পাবেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, সেই অর্ডিন্যান্স পরিবর্তন করে আইন করা হচ্ছে। যাতে আপিল বিভাগের বিচারকের সমান হবে বেতন-ভাতা কথা টি বাদ দিয়ে, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্যদের বেতন-ভাতা স্পষ্ট করা হলো।








