বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১০ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি ভাঙচুর

শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে দেশের কয়েকটি জায়গায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।

বুধবার রাতে খুলনায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে আওয়ামী লীগ নেতা শেখ হেলালের বাড়ির কিছু অংশ। এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে দিয়েছে শিক্ষার্থীরা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২সহ দেশের বিভিন্নস্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর করেছে বিক্ষুদ্ধ ছাত্র জনতা। এসময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেন তারা।

বুধবার রাত ৯টায় খুলনা নগরীর শেরে বাংলা সড়কে শেখ হেলালের দোতলা বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ‘শেখ বাড়ি’ নামে পরিচিত এই দ্বিতল ভবনটির কিছু অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।

এদিকে, কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি মাহাবুব উল আলম হানিফের বাড়ি ভাঙচুর করা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নগরীর পিটিআই রোডের বাড়িটির একটি অংশে আগুন ধরিয়ে দেয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও একাডেমিক ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা থেকে শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের নাম মুছে ফেলা হয়েছে। এসময় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম ফলক ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। পরে হলটির নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪’ করেন তারা।

চট্টগ্রামে মশাল মিছিল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও জামাল খান এলাকায় এ কমসূর্চি পালন করেন তারা।

বগুড়ায় শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেছে জাস্টিস ফর জুলাই বগুড়া শাখা কমিটি। রাত ৮ টায় বগুড়া শহরের সাতমাথায়—মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করে কমিটির নেতাকর্মীরা।

বরিশালের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে  বৈষম্যিবিরোধী বিক্ষুদ্ধ ছাত্র জনতা।

ভোলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর করে স্থানীয় ছাত্র জনতা। বুধবার রাত ১০টার দিকে সদরের গাজীপুর রোডের বাড়িতে অগ্নিসংযোগ করে তারা।

রংপুরে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এছাড়া বুলডোজার দিয়ে রংপুরে বঙ্গবন্ধু চত্বরের ম্যুরাল গুড়িয়ে দেয়া হয়েছে।

এছাড়াও সিলেট, কুমিল্লা, চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী
আজ পবিত্র ঈদুল আজহা
আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ৪
কটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.