শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন ইসরায়েলি সেনাপ্রধান

ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান বা চিফ অব দ্য জেনারেল স্টাফ হারজি হালেভি পদত্যাগ করেছেন।

২১ জানুয়ারি (মঙ্গলবার) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হালেভি ২০ জানুয়ারি (সোমবার) পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

ইসরাইলি সামরিক বাহিনী প্রকাশিত এক চিঠির বরাত দিয়ে এতে বলা হয়, হারজি হালেভি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামী ৬ মার্চ থেকে তা কার্যকর হবে।

ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হারজি হালেভি মার্চ মাসে তার পদ থেকে সরে যাবেন।

আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হালেভি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নিজের ‘ব্যর্থতার’ দায় নিয়ে ২০ জানুয়ারি (সোমবার) পদত্যাগ করেছেন।

সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে ১৫ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়েছে ইসরাইল। এতে নিহত হয়েছেন ৪৬ হাজারের বেশি মানুষ। তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি ইসরাইল।

এছাড়া হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতার বিষয়েও আগে থেকেই আছে ক্ষোভ এবং আলোচনা-সমালোচনা। এ অবস্থায়, আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ ইসরাইলের সেনাবাহিনী প্রধান হারজি হালেভি পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন ছিল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.