শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছেন ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই একগুচ্ছ নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেছেন জো বাইডেনের শাসনামলের জারি করা ৭৮টি নির্বাহী আদেশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছে আমেরিকা। ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তন ও মুল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশে সই করেছেন প্রেসিডেন্ট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ওয়াশিংটন ডিসির ক্যাপিটল অ্যারেনায় সমর্থকদের সামনেই এই পদক্ষেপ নেন নতুন প্রেসিডেন্ট।

পরে ওভাল অফিসে গিয়ে আরও কিছু নির্বাহী আদেশে সই করেন তিনি। এর মধ্যে রয়েছে আমেরিকার দক্ষিণ সীমান্তে ‘জরুরি অবস্থা’ ঘোষণা। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব ইস্যু নিয়ে একটি আদেশ। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় অভিযুক্ত দেড় হাজার মানুষকে সাধারণ ক্ষমা।
এর আগে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে ট্রাম্প বলেন, শিগগিরই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ তিনি বাতিল করবেন।
তার কিছুক্ষণ পরই ট্রাম্প বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন এবং স্থগিতাদেশে সই করার পর জনতার উদ্দেশ্যে সেটি তুলে ধরে দেখান।
ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে ফৌজদারি মামলার হুমকিতে রয়েছেন এমন বেশ কয়েকজনকে ক্ষমা করে দেন জো বাইডেন।
সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকালে পরিবারের সদস্যসহ রেকর্ডসংখ্যক ব্যক্তিকে আগাম ক্ষমা করেন বাইডেন। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, এমন শঙ্কা থেকেই এই কাজ করেছেন তিনি।
আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে কোনো প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়ার আগমুহূর্তে এত বেশিসংখ্যক ব্যক্তিকে এভাবে ক্ষমা করেননি। ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জো বাইডেনের দুই ভাই জেমস ও ফ্রাঙ্ক বাইডেন, বোন ভ্যালেরি বাইডেন এবং তাদের স্বামী ও স্ত্রীরা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.