শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

আদালতের ভেতরে বন্দুকধারীর গুলিতে ২ বিচারক নিহত

ইরানে সুপ্রিম কোর্টের ভেতরে বন্দুকধারীর গুলিতে দুজন বিচারক নিহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। রাজধানী তেহরানে নিহত দুই বিচারকের নাম আলি রাজিনি ও মোহাম্মদ মোঘিসে।

ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজানের প্রতিবেদন থেকে জানা যায়, একজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তাকর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।

বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, হামলাকারী একটি হ্যান্ডগান নিয়ে আদালতে প্রবেশ করে গুলি চালায়।

এই হামলার কারণ এখনো স্পষ্ট নয়। তবে অনেকে মনে করছেন, ১৯৮০ ও ১৯৯০–এর দশকে ইসলামি শাসনের বিরোধীদের দমন এবং হত্যার সঙ্গে এই দুই বিচারকের সংশ্লিষ্টতা থাকায় তাদের ওপর এ হামলা চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রকাশিত এক বিবৃতিতে এই ঘটনাকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছে বিচার বিভাগের মিডিয়া অফিস।

বিচার বিভাগ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীর সঙ্গে সুপ্রিম কোর্টে বিচারাধীন কোনো মামলার সম্পর্ক ছিল না। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহত বিচারকদের মধ্যে আলি রাজিনি ইরানের অন্যতম শীর্ষ বিচারক ছিলেন। ১৯৯৮ সালেও তাকে একবার হত্যার চেষ্টা করা হয়।

অপর বিচারক মোহাম্মদ মোঘিসে ছিলেন রেভল্যুশনারি কোর্টের বিচারক। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। ওই সময় মার্কিন ট্রেজারি বিভাগ তাকে ‘অসংখ্য অন্যায় বিচারের তদারকির’ অভিযোগে অভিযুক্ত করে। মোঘিসেকে ২০২০ সালে সুপ্রিম কোর্টে নিয়োগ দেওয়া হয়। ২০২৩ সালে কানাডা সরকারও তাকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.