বিক্ষোভের মুখে মোবাইলে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, রেস্টুরেন্ট এবং ওষুধের ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্রুত এ বিষয়ে নতুন আদেশ জারি করতে যাচ্ছে।
বুধবার(১৫ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, দুই-একদিনের মধ্যেই এ আদেশ কার্যকর হবে।








