‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’– এই প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে ই জান্নাত, সমবায় কর্মকর্তা আতাউর রহমান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিগণ, উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ।








