মুঠোফোন ও ইন্টারনেট সেবায় আরোপিত নতুন ভ্যাট প্রত্যাহার না করলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।
রোববার (১২ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, নতুন ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপের ফলে ইন্টারনেট সেবার খরচ বাড়বে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি ভোগান্তি তৈরি করবে এবং এই খাতকে ধ্বংসের দিকে ঠেলে দেবে।








