শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিএনপি ও সমমনাদের নিয়ে নতুন কর্মসূচি আসছে

শিগগিরিই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলো। আগামী দুই-তিন দিনের মধ্যেই কর্মসূচির ঘোষণা আসবে।

শনিবার (১১ জানুয়ারি) বিএনপির সমমনা ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করে সমমনা ১২ দলীয় জোটের নেতারা।

তিনি জানান, ‘বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সমস্যা এবং সংকটসহ নানা বিষয়ে দুই ঘণ্টাব্যাপী আলোচনা করেছি। দুই-তিন দিনের মধ্যে দেশবাসীর সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

তিনি আরও জানান, ‘৫ আগস্টের বিজয় আজকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত হতে চলেছে। আমরা সবাই উপলব্ধি করছি জুলাই-আগস্টের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামী মেজাজ, সেটা কিছুটা হলেও হারিয়ে যেতে বসেছে। আমাদের ঐক্যে কোথায় যেন একটা চিড় ধরেছে। আমরা এর সমাধান করতে চাই এবং আগামী দুই-তিন দিনের মধ্যে সর্বদলীয়ভাবে জুলাই আগস্টে যেভাবে আন্দোলন করেছি, একত্রে ছিলাম, সেভাবে একত্রে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। জনজীবনের বিরাজমান যে সমস্যা, দ্রব্যমূল্যের কশাঘাত ও নির্বাচন-সংক্রান্ত যে কুহেলিকা, যে ভিন্ন কথাবার্তা এবং ধূম্রজাল—এ সমস্ত সুনির্দিষ্ট ব্যাখ্যা আমরা প্রদান করব।’

এ সময় নজরুল ইসলাম খান বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে এক দফার একটা অংশ আমরা অর্জন করতে পেরেছি। আরেকটা অংশ হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা সবাই জানি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানে হলো দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা। সেই শাসন প্রতিষ্ঠা হয় একটা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। আমরা সেটার জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু সম্প্রতি নানাজনে নানা কথা বলা শুরু করেছে। অন্যান্য কিছু নির্বাচনের কথা আলোচনা হচ্ছে। আমরা মনে করি যেটা গোটা আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ নয়।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.