শরীয়তপুরের জাজিরা থানার ওসি আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে থানা কমপ্লেক্সের ভেতরে নিজের শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আল আমিন আত্মহত্যা করেছেন।








