রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩, ১৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘মুক্তিযোদ্ধাকে অপমানের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার না করা খুবই দুঃখজনক’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, একজন মুক্তিযোদ্ধাকে অপমান করার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। বিষয়টি দুঃখজনক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাত্র একটি বিবৃতি দিয়ে কাজ সেরেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

মান্না বলেন, দেশে খুন ও নৈরাজ্য চলছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে একাধিক সরকার দেশ চালাচ্ছে। অন্তর্বর্তী সরকার গত চার মাসেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়তে পারেনি। এ সময় জাতীয় ঐক্যমত একা একা হতে পারেনা বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে মান্না বলেন, নির্বাচনের গাইডলাইনের বিষয়ে কোনো পদক্ষেপ দেখছি না। কথা না শুনলে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে দুয়োধ্বনি দেবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, গত রোববার কুমিল্লার চৌদ্দগ্রামের পাতড্ডা গ্রামে খেতাবপ্রাপ্ত এক বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে এলাকা ছাড়া করা হয়। এই ঘটনার ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় জামায়াত সমর্থক প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে অহিদ, রাসেল, পলাশসহ ১০ থেকে ১২ ব্যক্তি ওই বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা দিয়ে এলাকা এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন। এ সময় তিনি জুতার মালা সরিয়ে এলাকায় আর আসবেন না বলেও জানান। এ সময় তার ভিডিও ধারণ ও ছবি নেয়া হয়। ওই ব্যক্তিরা বলতে থাকেন ‘এক গ্রাম লোকের সামনে মাফ চাইতে পারবেন কিনা? অন্যরা বলতে থাকেন তিনি কুমিল্লা আউট, এলাকা আউট, ছেড়ে দাও।’

পরে এ ঘটনায় দুইজন সমর্থককে বহিষ্কার করে জামায়াত ইসলামী। বহিষ্কার হওয়া কর্মীরা হলেন, কুলিয়ারার মৃত আবদুল বারেকের ছেলে মু. আবুল হাশেম ও মৃত শফিকুর রহমানের ছেলে মু. ওহিদুর রহমান। পাশাপাশি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায় দলটি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নকলায় এডিপি’র আওতায় শিক্ষা, প্রাণিসম্পদ ও ক্রীড়া খাতে উপকরণ বিতরণ
সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না: প্রধানমন্ত্রী
পল্টি দেওয়ার অভ্যাস আমার নাই: সাকিব
চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী
বিজেপি ছাড়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা
সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ
শ্রীবরদীতে রক্তসৈনিকের ফ্রি মেডিকেল ক্যাম্প
সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.