রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩, ১৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিভিন্ন জেলায় বিএনপির আনন্দ মিছিল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় কয়েক জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) হাইকোর্ট এই রায় দেন। এরপর বিভিন্ন জেলা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

দুপুরে টাঙ্গাইল শহীদ মিনারে মিষ্টিমুখ করেন বিএনপির নেতাকর্মীরা। দাবি করেন, মিথ্যা মামলায় দীর্ঘদিন আসামি করে রাখা হয়েছিল, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ বাকি আসামিদের। নিরপেক্ষ বিচার বিভাগের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন কর্মীরা। পরে স্থানীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

হাইকোর্টের রায় ঘোষণার পর বগুড়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের নবাববাড়ি সড়ক এলাকায় দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়। প্রধান প্রধান সড়ক ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয় আনন্দ মিছিলটি। পরে সমাবেশে নেতারা দাবি করেন, আওয়ামী লীগের মিথ্যা মামলার বিষয়গুলো ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। দ্রুত আইনি প্রক্রিয়া শেষে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয় সমাবেশ থেকে।

সিলেটের কোর্ট পয়েন্ট থেকে বিকেলে আনন্দ মিছিল বের করে বিএনপি। এতে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা বলেন, এই রায়ের মাধ্যমেই প্রমাণিত হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলাই ছিল ষড়যন্ত্রমূলক।

তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেয়ায় খুলনায় মহানগর বিএনপির উদ্যোগে সন্ধ্যায় আনন্দ মিছিল হয়েছে। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী অংশ নেন। মিছিলটি কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পিকচার প্যালেসসহ নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

এদিকে, বাগেরহাটেও আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের পুরাতন বাজার এলাকা থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য দেন দলীয় নেতাকর্মীরা। পটুয়াখালীতে জেলা বিএন‌পিআনন্দ মি‌ছিল করেছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে শহরের নতুন বাজার দলীয় কার্যালয় থেকে মি‌ছিল‌টি বের হয়। পরে শহরের বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ করে বনানী এলাকায় গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.