শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

হাতের টাকা ফিরতে শুরু করেছে ব্যাংকে

দুর্বল ব্যাংক একীভূতকরণ, ছাত্র-জনতার আন্দোলন এবং উচ্চ মূল্যস্ফীতিসহ বেশকিছু কারণে অনেকেই টাকা তুলে নিয়েছিলেন ব্যাংক থেকে। ফলে বেড়েছিল ব্যাংকের বাইরে মানুষের কাছে থাকা টাকার পরিমাণ। তবে পট পরিবর্তনে আবারও সেই টাকা ফিরতে শুরু করেছে ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায়, আগস্টের দ্বিতীয় সপ্তাহে ব্যাংকের বাইরে ছাপানো টাকার পরিমাণ ছিল ৩ লাখ ১ হাজার ৯৪৭ কোটি টাকা। অক্টোবর শেষে সেই টাকার পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৭৯ হাজার ৩৪৪ কোটি টাকা। এটিকে, ব্যাংকের প্রতি মানুষের আস্থার প্রতিফলন বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, জুলাইয়ের পর তিন লাখ কোটি টাকা ব্যাংকের বাইরে ছিল। অক্টোবরে ব্যাংকে ঢুকেছে ২১ হাজার কোটি টাকার বেশি। ফলে ব্যাংকের প্রতি মানুষের আস্থা নেই, সেটি বলা যাবে না। মানুষ হাতের টাকা আবারও ব্যাংকে রাখছেন।

ঘরের টাকা ব্যাংকে ফিরলেও কিছু ব্যাংকের তারল্য সংকট কাটছে না। বরং দিনে দিনে প্রকট আকার ধারণ করছে। বাংলাদেশ ব্যাংক বলছে, আমানত ফেরাতে দুর্বল ব্যাংকগুলোকে আরও উদ্যোগী হতে হবে। প্রয়োজনে নতুন পণ্য আনতে হবে।

হুসনে আরা শিখা বলেন, কিছু ব্যাংক এখনও টাকার জন্য ভুগছে। এখানে তারা কিছু কৌশল অবলম্বন করতে পারে। তারা ইউনিক কোনো উদ্যোগ নিয়ে ব্যাংকে টাকা ফেরাতে পারে।

ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি আর্থিক খাতে সংস্কারে বেশকিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে বন্ধ হয়েছে লুটপাট এবং অর্থ পাচার। যে কারণে ব্যাংকের প্রতি মানুষের আস্থা বেড়েছে বলে মনে করেন তারা। তবে এটি অব্যাহত রাখতে ব্যাংকিং খাতের সুশাসন আরও জোরদার করার পরামর্শও দিয়েছেন তারা।

বিষয়টি নিয়ে সিটিজেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম বলেন, মানুষের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে দেশে এখন লুটেরারা নেই। তারা বিশ্বাস করতো, ব্যাংক টাকা রাখার জন্য নিরাপদ। তবে আগের বেশকিছু ঘটনায় মানুষ ব্যাংকের ওপর আস্থা হারিয়ে ফেলে। সেই আস্থা আবার ফিরতে শুরু করেছে, সেজন্যই ব্যাংকে টাকা ফিরছে।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, গত পনেরো বছরে পুকুর, সাগর ও মহাসাগর চুরি হয়েছে। সেই চুরির টাকা আবার দেশেও রাখা হতো না, চলে যেতো বাইরে। ফলে মানুষ ব্যাংকে টাকা রাখতে অনিরাপদ ভেবে সেগুলো তুলে নিয়েছিল। পট পরিবর্তনের পর কিছু ইতিবাচক ঘোষণায় মানুষ ভরসা করছে ব্যাংককে।

ঘরের টাকা ব্যাংকে ফেরার ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে। যা অর্থনীতি এবং কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা বিশ্লেষকদের।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.