মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩, ১০ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নুরকে নির্বাচনী এলাকায় সহযোগিতার নির্দেশ বিএনপির

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের সংসদীয় এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে তাকে জনসংযোগ ও দলের সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে এই নির্দেশ দেওয়া হয়। পরে সোমবার (২৮ অক্টোবর) খবরটি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসে।

বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু ও সদস্য সচিব স্নেহাংশ সরকার কুট্টিকে নির্দেশ দিয়ে বলা হয়, যুগপৎ আন্দোলনে নুর সক্রিয় ভূমিকা পালন করেন। তাই তার সংসদীয় এলাকায় সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হলো।

বিষয়টি ‘অতি জরুরি’ উল্লেখ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট আসনের থানা, উপজেলা বা পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিষয়টি অবহিত করার জন্যও বলা হয়েছে।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা পেয়েছি। ইতিমধ্যে বিষয়টি ওই আসনের সংশ্লিষ্ট নেতাকর্মীদের জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, আসনটিতে শক্ত অবস্থানে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন। এই এলাকার সন্তান হিসেবে তারও জনপ্রিয়তা রয়েছে। তবে নুরের বাড়িও এই আসনে হওয়ায় আগামী সংসদ নির্বাচনে হাসান মামুন ও নুরের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হবে মূল।

তাদের ধারণা, বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের জোট হলে মনোনয়ন বাগিয়ে নিতে পারেন নুর। তাই স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে বিরোধে না জড়াতেই এমন সিদ্ধান্ত।

এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন বলেন, সব এলাকায় কেন্দ্র থেকে জোটের নেতাদের সহযোগিতা করার জন্য বলা হয়েছে। মূলত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার কারণে জোটের নেতারা অভিযোগ করেছেন যে, তাদের সহযোগিতা করা হচ্ছে না। তাই এমন নির্দেশনা।

এদিকে মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা হাইস্কুলের খেলার মাঠে নুরের জনসভার কথা রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.