রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩, ১৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জাপানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ আজ

জাপানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ আজ। সকাল ৭টায় শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। শনিবার (২৬শে অক্টোবর) প্রার্থীরা শেষবারের মতো ভোটারদের কাছে নিজেদের জন্য ভোট চেয়েছেন।

মতামত জরিপ অনুযায়ী, দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জন্য ২০০৯ সালের পর এটাই সবচেয়ে খারাপ ফল হতে পারে।

গত মাসে এলডিপির প্রধান হিসেবে নির্বাচিত হন ইশিবা। সাত দশক ধরে তার দল জাপানের শাসনক্ষমতায় রয়েছে। তবে দলের মধ্যে তীব্র প্রতিযোগিতার পর ৬৭ বছর বয়সী সাবেক প্রতিরক্ষামন্ত্রী পহেলা অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী হন। এরপর নতুন জাপানের প্রতিশ্র“তি দিয়ে তিনি আগাম নির্বাচনের ঘোষণা দেন।

ইশিবার পক্ষ থেকে হতাশাগ্রস্ত গ্রামীণ অঞ্চলগুলোকে পুনরুজ্জীবিত করা এবং জাপানের জনসংখ্যা বৃদ্ধিতে কর্মঘণ্টা শিথিলের মতো নানা নীতির প্রতিশ্র“তি দেওয়া হয়েছে। তবে তিনি বিবাহিত দম্পতিদের আলাদা উপাধি নেওয়ার অনুমতিসহ বিভিন্ন বিষয়ে তার আগের অবস্থান থেকে সরে এসেছেন। তার মন্ত্রিসভায় মাত্র দুজন নারীকে নিয়োগ দিয়েছেন।

দৈনিক ইয়োমমিউরি শিমবুনের করা গত শুক্রবারের জরিপে দেখা গেছে, পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে এলডিপি ও তার জোটসঙ্গী কোমেইতো ব্যর্থ হবে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ২৩৩ আসন পেতে হবে এলডিপিকে। ২৩৩ আসন না পেলে সরকার গড়তে এলডিপিকে জোটসঙ্গী খুঁজতে হবে বা সংখ্যালঘু সরকার চালাতে হবে।

স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে পদত্যাগ করতে পারেন ইশিবা। এতে তিনি দেশটির সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বনে যাবেন।

এলডিপিকে বিভিন্ন স্থানে টক্কর দিচ্ছে জাপানের কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি (সিডিপি)। এ দলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোডা।

গতকাল এলডিপির সমালোচনা করে নোডা বলেন, এলডিপির রাজনীতি হচ্ছে যারা তাদের প্রচুর নগদ অর্থ প্রদান করে, তাদের জন্য দ্রুত নীতি বাস্তবায়ন করা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নকলায় এডিপি’র আওতায় শিক্ষা, প্রাণিসম্পদ ও ক্রীড়া খাতে উপকরণ বিতরণ
সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না: প্রধানমন্ত্রী
পল্টি দেওয়ার অভ্যাস আমার নাই: সাকিব
চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী
বিজেপি ছাড়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা
সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ
শ্রীবরদীতে রক্তসৈনিকের ফ্রি মেডিকেল ক্যাম্প
সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.