শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে যা বললেন শাকিব খান

বিভিন্ন ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন নিয়ে সামাজিক মাধ্যমে যুক্তি-তর্ক-গল্পে মেতে উঠেন নেটিজেনরা। কখনও কখনও তাদের আবার একে অন্যের বিরুদ্ধে বিদ্বেষ ছুড়তেও দেখা যায়। সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন, বন্যা, সীমান্ত হত্যাসহ বেশকিছু ইস্যুতে মাথাচাড়া দিয়েছে এই বিদ্বেষ। এবার দুই দেশের সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিবকে প্রশ্ন করা হয়, ‘বাংলাদেশের সিনেমা থেকে গান দুই দেশের একটা সহজ চলাচল ছিল, সেই সময় এমন পালাবদল। ফেসবুকে ভারতবিদ্বেষী মন্তব্য কী মনে হয়, এভাবে কি সিনেমার শিল্পের উন্নতি সম্ভব?

এই প্রশ্নে শাকিব বলেন, ‘বাংলাদেশের ইলিশ মাছ তো ঠিকই যাচ্ছে। আমাদের ক্রিকেটাররা খেলতে যাচ্ছেন, বিভিন্ন কূটনৈতিক আলোচনাও হচ্ছে। প্রতিবেশী হিসেবে আমাদের পরস্পরের মিলেমিশে থাকা উচিত। তেমনটাই তো দেখছি। কিছু মানুষ এখান থেকে এক কথা বললে, ওখান থেকেও কিছু মানুষ বাংলাদেশ নিয়ে কুমন্তব্য করছেন!

যোগ করে তিনি বলেন, ‘মানুষের আবেগের জায়গা থেকে মতামতের একটা বিভেদ থাকতে পারে। আর সম্পর্ক থাকলে ভাঙা-গড়া থাকেই। কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়। এ সব নিয়ে আমি একদমই চিন্তিত নই। দুই দেশের নীতি নির্ধারকরা সমস্যা থাকলে তার সমাধান খুঁজে বের করবেন। আমি মনে করি, এশিয়ান হিসেবে আমাদের মিলেমিশে থাকা উচিত।

আরেকটি প্রশ্ন ছিল, ‘এত বড় একটা পালাবদল অর্থনীতির ওপর প্রভাব পড়েছে, সিনেমা হল ভাঙচুর হয়েছে, বড় তারকা হিসেবে আপনি কীভাবে দেখছেন এই পরিস্থিতি?

শাকিব বলেন, ‘এমন একটা ঘটনার পর সব কিছু স্বাভাবিক ছন্দে ফিরতে সময় লাগে। আমাদের এখানকার একজন শিল্পীর ছবি যখন পশ্চিমবঙ্গে মুক্তি পেল, তখনই ওখানকার (কলকাতা) একটি আন্দোলনের ফলে মুখ থুবড়ে পড়ল সেটা। সবখানে কমবেশি ওলট-পালট থাকে। দেশের সংকটে সাধারণ মানুষ প্রতিবাদ করবে, আন্দোলন করবে এটাই স্বাভাবিক। সাধারণ মানুষই অনেক কিছু ভাঙে। আবার তারাই গড়ে! নতুন কিছু এলে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়। তাই সব কিছু আবার যেভাবে গড়ে উঠছে, আমি আশা করছি সবাই স্বাভাবিক জীবনে ফিরে কাজে মনোযোগী হয়েছেন। আমি আশা করছি, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আগের চেয়ে আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।

প্রসঙ্গত, বর্তমানে শাকিবের ব্যস্ততা নতুন কিছু সিনেমা নিয়ে। ‘তুফান’- এর পর আলফা আই, চরকি ও এসভিএফের সঙ্গে যুক্ত হতে পারেন আরও একটি সিনেমায়। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে এ নায়কের ‘দরদ’। আগামী ১৫ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.