বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩, ১৯ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘অন্তর্বর্তী সরকারের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে’

তিনি বলেছেন, এই সরকারের সফলতা-ব্যর্থতার ওপর আমাদের আগামীর বাংলাদেশ, আমাদের পুরো জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। সুতরাং এই সরকারের কাজে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদের প্রত্যেককে তাদের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে যে তাদের কার্যক্রম সঠিক হচ্ছে কি না, মানুষ উপকৃত হচ্ছে কি না, মানুষের মধ্যে কোনো অসন্তোষ তৈরি হচ্ছে কি না।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শূন্য পদে বদলির’ দাবিতে এক অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।

শূন্য পদে সর্বজনীন বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্যজোটের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

নুরুল হক বলেন, আমাদের আন্দোলনের কারণে সরকার আজ গদিতে বসেছে। আমাদের ত্যাগ, আমাদের শ্রম, আমাদের সহ্য করা নির্যাতন-নিপীড়নের মাধ্যমেই আজ তারা উপদেষ্টা হয়েছে। আমরা রাজনৈতিক দল রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারে আসতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের কিছু পদক্ষেপ নিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এটা হচ্ছে তাদের কাজ।

তিনি বলেন, ইতোমধ্যে আমি ফেসবুক, ইউটিউবসহ মূলধারার মিডিয়ায় সরকারের ব্যাপক সমালোচনা করেছি। করতে হবে, কারণ তাদের কোনো ভুল পদক্ষেপে মানুষের মধ্যে, পেশাজীবীদের মধ্যে যাতে অসন্তোষ তৈরি না হয়, মানুষের মধ্যে যেন কোনো সংশয় তৈরি

আন্দোলনকারী শিক্ষকরা বলেন, এমপিওভুক্ত হাজার হাজার শিক্ষক নিজ নিজ এলাকা থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থান করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছেন। পরিবার থেকে দূরে অবস্থানের কারণে ক্লাসে পাঠদান কার্যক্রমে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে।

তারা বলেন, বদলি চালু করতে সরকারের কোনও আর্থিক বাজেটের প্রয়োজন নেই। ২০২১ এর এমপিও নীতিমালার আগেও ইনডেক্সধারী শিক্ষকদের বদলি চালুর বিষয়টি উল্লেখ ছিলো। কিন্তু বিগত সরকারের মতো অন্তর্বর্তী সরকারও সময়ক্ষেপণ করছে।

অবস্থান কর্মসূচিতে হাবিবউল্লাহ রাজু, মো. রবিউল ইসলাম, এ এইচ বাবলু, তোফায়েল সরকার, রফিকুল ইসলাম, আতিকুল ইসলাম, মেজবাউল হাসান, রুহুল মামুন, উজ্জল দাস, জেড আই জাহিদ, রাশিদা আক্তার বেলাল হোসেন, আফিস, মাহমুদা খানম, মোহাম্মদ আলী, নুরুজ্জামান মন্ডল, জহিরুল ইসলাম, জসিম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষক-কর্মচারী সংগঠনের নেতারা বক্তৃতা করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!
পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতির শাসন হতে যাচ্ছে?
‘কামব্যাক কমরেড’: মির্জা আব্বাসের উদ্দেশে পাটওয়ারী
এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সুখবর
বন্যার পূর্বাভাস দেবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত এআই প্রযুক্তি
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে কমলো তেলের দাম
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
কারামুক্তির সাতদিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা
নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা পেলো চার শতাধিক মানুষ
বিসিবির সভা আজ
ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক গ্রেফতার
ঈদে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পূজা চেরি
ক্যানচ্যাম বাংলাদেশ-এর নতুন কার্যালয় উদ্বোধন
‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.