রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩, ২২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সাকিব ও জায়েদ খানের মামলা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

শেখ হাসিনার পতনের পর ছাত্র-আন্দোলনে নিহতের ঘটনায় অনেকের নামেই মামলা দায়ের করা হয়েছে। মামলা থেকে বাদ যায়নি ক্রিকটের সাকিব আল হাসান ও চিত্রনায়ক জায়েদ খান। তাদের দুজনের নামেও মামলা দায়ের করা হয়েছে। তাদের মামলা নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বতী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে। পোশাক শ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে করা মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। ২৩ আগস্ট রাজধানীর আদাবর থানায় হত্যা মামলাটি করেছেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম। এছাড়া শেয়ারবাজারে কারসাজির অভিযোগ এনে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে। ৯ বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মহানগর হাকিম জাকী আল ফারাবীর আদালতে গত রোববার ব্যান্ড শিল্পী আসিফ ইমাম এ মামলা দায়ের করেন।

মামলার বিষয়ে জায়েদ খান গণমসাধ্যমকে বলেছেন, আমরা শিল্পী হয়ে সাবেক প্রধানমন্ত্রীকে হামলা করে হত্যার চেষ্টা করব এটা কেমন কথা। আমার মনে হয় প্রকৃত অপরাধীদের আড়াল করতে শিল্পীদের জড়িয়ে এ ধরনের মামলা করা হচ্ছে। রাজনৈতিক ভিন্ন মতাদর্শ থাকলেও শিল্পীরা হলো ফুলের মতো। তারা সংঘাতে বিশ্বাসী না।

সাকিবের মামলা প্রসঙ্গে আসিফ নজরুল বলেছেন, ‘সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে। তারপরও এটা পুলিশ-প্রশাসনের ব্যাপার। আমরা যতটুকু বলার, বলার চেষ্টা করেছি। মামলা বা এফআইআর হওয়া মানে তো গ্রেপ্তার না। আমার বিশ্বাস, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে অতি উৎসাহী হয়ে গ্রেপ্তার না করতে যায়।’

আইন উপদেষ্টা আরও বলেন, যখন কেউ মামলা করে, মামলা করাটা মানুষের অধিকার। ব্যক্তিগতভাবে একজন মামলা করে দিলো। এই মামলাগুলো পুলিশ করেনি, পুলিশ যদি করে তাহলে বুঝবেন এটার সঙ্গে রাষ্ট্র জড়িত আছে। এ মামলাগুলো ব্যক্তিগতভাবে করা হয়েছে।

নিউইয়র্কভিত্তিক গণমাধ্যমের অনুষ্ঠান ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’–এই টকশো তে ড. আসিফ নজরুলের কাছে জানতে চাওয়া হয়, আগের আমলে অদ্ভুত সব গায়েবি মামলার মতো এবারও তেমনটাই হচ্ছে কি-না? সাংবাদিক ও অনুষ্ঠান উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের এমন প্রশ্নের উত্তরে সরকারের এই উপদেষ্টা বলেন, ‘সবার নাম নিয়ে বলা সম্ভব নয়, তবে দুই জনের নাম মনে আছে সাকিব ও জায়েদ খান। এখানে একটা বিষয় বুঝতে হবে, মামলা করাটা সবার (নাগরিক) অধিকার। এগুলো সবই হয়েছে ব্যক্তিগতভাবে। পুলিশ করলে সেটা হতো রাষ্ট্রীয়। উনাদের ক্ষেত্রে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছে? গ্রেপ্তার হয়নি। এ বিষয়ে আসিফ নজরুল জানান, যদি ঘটনা সম্পর্কিত ব্যক্তি না হয় তাহলে মামলা করার ক্ষেত্রে নিরুৎসাহিত করতে পুলিশকে জানিয়েছেন তিনি।

আসিফ নজরুল আশ্বস্ত করে বলেন, ‘এফআইআর মানেই গ্রেপ্তার নয়। পুলিশ ক্রেডিবল কিছু না পেলে গ্রেপ্তার করবে না, এটা নিশ্চিত। আসলে যারা মামলা করতে আসে, এত প্রেসার থাকে তা বলার মতো না।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার
মাকে নিয়ে কালজয়ী যত গান, জেনে নিন
বিশ্ব মা দিবস আজ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন
নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি শপথ নেবেন কাল
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.