সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

নতুন গান নিয়ে আসছেন লিজা

এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। বিয়ে পরবর্তী কন্যা সন্তানের মা হওয়ার কারণে দীর্ঘদিন স্টেজ শো বা গান প্রকাশ থেকে বিরতিতে ছিলেন তিনি।

তবে কয়েকমাস আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর আবারও গানের ভুবনে ব্যস্ত হয়ে উঠেছেন লিজা।

নিজের কণ্ঠে মৌলিক গান প্রকাশেও মনোযোগী হয়ে উঠেছেন তিনি। নতুন মৌলিক গান শিগগিরই প্রকাশ করতে যাচ্ছেন লিজা। গানের শিরোনাম ‘তুমি এলে’।

এ গানটি লিখেছেন নূরুল ইসলাম মানিক, সুর করেছেন ফয়সাল আহমেদ, সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। লিজা জানান, তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লিজা’তেই গানটি প্রকাশ পাবে।

এদিকে, এরইমধ্যে লিজার দীর্ঘদিনের একটা স্বপ্নও পূরণ হয়েছে। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক নকীব খানের সুরে লিজার একটি গান গাওয়ার ইচ্ছে ছিল। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।

ড. শোয়েব আহমেদ’র লেখা ‘পূর্ণিমা চাঁদ’ শিরোনামের একটি গানের সুর করেছেন নকীব খান। যে গানটির সঙ্গীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। আর এই গানটিতে কণ্ঠ দিয়েই লিজার স্বপ্ন পূরণ হয়। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। এরইমধ্যে গানটি লিজার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

লিজা বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল নকীব খান স্যারের সুরে একটি গান করার। এই গানটি গাওয়ার মধ্যদিয়ে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। ধন্যবাদ গানটির গীতিকার’সহ শ্রদ্ধেয় ফোয়াদ নাসের বাবু স্যারকে। সবার সম্মিলিত প্রয়াসে এই গান শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। গানটি প্রকাশের পর আমি একুট একটু করে সাড়া পাচ্ছি।

এদিকে আবারও লিজা ফিরছেন স্টেজ শো’তেও। চলতি বছরের শুরুতে যখন স্টেজের মৌসুম চলছিল, সেই সময়টাতে লিজা ছিলেন স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে। সেখানে তার প্রথম সন্তান মেয়ে ইয়াশার জন্ম হয় ১৯ মার্চ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.