বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১০ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় আহত ১৮

শেরপুরের শ্রীবরদীতে সিয়াম ও মেঘলা নামের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। বুধবার (২৫ সেপ্টম্বর) সকালে শ্রীবরদী উপজেলার পৌরসভা সীমান্ত সংলগ্ন শেখদি মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– শাহাদত (৪০), বাবু (২৪), তারিকুজ্জামান তারা (৩৫), শফিকুল (৫০), বিউটি (২৪), মনির (৩০), ইমরান হোসেন (৫০), আবুল কালাম আজাদ (২৬), হোসেন (২৪), হুসনে আরা (৪৮), জামাল বাদশা (৬০), সুবর্ণা (২৩), রায়হান (২২), শহিদুর (২৫), রুবেল (৩০), রফিকুল (৪৫), শিবু (২২), সাহাবাজ (৬০)।

আহতদের মধ্যে রাজিবপুর গ্রামের মনির নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়াও দেওয়ানগঞ্জ উপজেলার মৃত জাবেল রহমানের ছেলে শফিকুল (৫০) শ্রীবরদী হাসপাতালে ভর্তি রয়েছে। বাকীদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বকশীগঞ্জ-সানন্দবাড়িগামী মেঘলা পরিবহন ও রৌমারি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিয়াম পরিবহনের বাস দুটি। বিপরীত দিক থেকে ছেড়ে আসা বাস দুইটি শ্রীবরদী উপজেলার শেখদি মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় আহত হয় কমপক্ষে ১৮ জন। ওই ঘটনায় বাসের ড্রাইভাররা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে শফিকুল শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ও মনির নামে একজনকে শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বাস দুর্ঘটনার ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী
আজ পবিত্র ঈদুল আজহা
আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ৪
কটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.