শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ভারতে ইলিশ না-পাঠানোর সিদ্ধান্তে মুখ খুললেন ফারুকী

দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিবছর বাংলাদেশ থেকে ভারতে হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়। বিশেষ ক্ষেত্রে উপহারও পাঠানো হয়। তবে এবার দেখা যাচ্ছে ভিন্নচিত্র। দেশের জনগণকে প্রাধান্য দিয়ে ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অর্ন্তবর্তী সরকার। তবে এ সিদ্ধান্ত বদল করার অনুরোধ জানিয়ে ইতিমধ্যে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারতের মৎস্য ব্যবসায়ীদের সংগঠন ফিশ ইমপোর্টার অ্য়াসোসিয়েশন।

ভারতে ইলিশ না পাঠানোর এমন সিদ্ধান্তের মাঝেই এ বিষয়ে মুখ খুললেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করে জানালেন, দুর্গাপূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে তিনি খুশি হতেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক পোস্টে ফারুকী বলেন, ‘আনপপুলার অপিনিয়ন কিন্তু কথাটা না বলে পারছি না। আমি চিরকাল আমাদেরকে উদার, উষ্ণ বলেই জানতাম। আমাদের নাখালপাড়ায় ছোটবেলার একটা রেগুলার দৃশ্য ছিল কোনো বাসায় ভালো কিছু রান্না হলে পাশের বাসায় বাটিতে করে পাঠিয়ে দেয়া। এটা বেশিরভাগ ক্ষেত্রে জানালা টু জানালা হতো। ফলে পূজায় কলকাতায় ইলিশ না দেয়ার সিদ্ধান্তটা আমার কাছে ভালো লাগে নাই।’

এই নির্মাতা আরও বলেন, ‘আপনি মোদি সরকারের বহু নীতির তীব্র সমালোচনা করতে পারেন। আমিও করেছি। আমার বহু ভারতীয় বন্ধুও মোদির তীব্র সমালোচক। কিন্তু ভারত মানে একশো কোটি মোদি নিশ্চয়ই না। যেমন পাকিস্তান মানেই সব ইয়াহিয়া খান না। ভারতের ভিতরেও যে কত ভারত আছে। যাই হোক, পূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে খুশি হতাম।’

ভারত-বাংলাদেশ দুই দেশর মধ্যেই শুল্কমুক্ত সুবিধায় ইলিশ রপ্তানি হয়। তবে এবার দুর্গাপূজার আগে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। যে কারণে শেখ হাসিনার আমলে শুরু হওয়া এই ‘ইলিশ কূটনীতি’ নতুন চ্যালেঞ্জে পড়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.