বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১০ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ঢাকার যানজট সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করার নির্দেশ প্রধান উপদেষ্টার

ঢাকার রাস্তার যানজট সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস ।

আজ সোমবার (১৬ই সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ঢাকা মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুইজন শহর ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা ডিএমপিকে ঢাকা শহরের ২ কোটি মানুষের যানজট সমস্যার দ্রুত এবং কার্যকর সমাধান খুঁজে বের করার জন্য বলেন। তিনি বলেন, আমাদের ঢাকার যানজট কমাতে হবে। আমাদের এখনই একটি সমাধান খুঁজে বের করতে হবে।

বৈঠকে বুয়েটের পরিবহন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেন, ঢাকা শহরে ট্রাফিক জ্যামের কারণে প্রতি বছর অন্তত ৪০ হাজার কোটি টাকার ক্ষতি হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) নাজমুল হাসান বলেন, গত কয়েক সপ্তাহে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ার পর যানজট পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ ট্রাফিক বিভাগে পূর্ণ লোকবল নিয়ে কাজে নামা সম্ভব হবে।

 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী
আজ পবিত্র ঈদুল আজহা
আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ৪
কটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.