গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চায়নের লক্ষ্যে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের ইচ্ছা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
রোববার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই ইচ্ছা প্রকাশে করেছেন তিনি।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, তারা স্বাধীন গণমাধ্যমের কথা ভাবেছেন। তবে সাংবাদিক সমাজের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে পূর্ণাঙ্গ উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি। সাইবার নিরাপত্তা আইন পুনর্বিবেচনা করে সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে বলেও আশ্বাস দেন নতুন তথ্য উপদেষ্টা।
এছাড়া, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের বিষয়টি দ্রুত সমাধান করে অপরাধীদের বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার হবে বলেও নিশ্চয়তা দিয়েছেন তিনি। তবে এই বিষয়টি নতুন করে তদন্ত করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহায়তা কামনা করেছেন।








