শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

মদ্যপানে শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের শিশু-কিশোররা

সম্প্রতি বিশ্বব্যাপী স্বাস্থ্য বিশেষজ্ঞদের যাচাইয়ে উঠে এসেছে  যুক্তরাজ্যে ১১ বছর বয়সীদের এক তৃতীয়াংশ এবং ১৩ বছর বয়সীদের অর্ধেকেরও বেশি মদ পান করে থাকে।  বিশেষজ্ঞদের তালিকায় ৪৪টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের মধ্যে ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডে ১৫ বছর বয়সী ছেলেদের তুলনায় মেয়েদের মদ পান এবং মাতাল হওয়ার হার বেশি বলে উঠে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিবেদনে বলা হয়, মদ পানের বৈধতার মাধ্যমে শিশুদের মস্তিষ্কে ক্ষতি করতে পারে এমন অ্যালকোহলকে স্বাভাবিক করা হয়েছে। সংস্থাটি দেশগুলোকে শিশুদের সুরক্ষার জন্য আরও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

কিশোর-কিশোরীদের মধ্যে সিগারেট ধূমপান, ভ্যাপিং, অ্যালকোহল ছাড়াও গাঁজার অভ্যাসের বিষয়ে জানতে প্রতিবেদনে ২০২১-২২ সালে ইউরোপ, মধ্য এশিয়া ও কানাডার প্রতিটি দেশের প্রায় চার হাজার ৫০০ স্কুলগামী শিশুর কাছ থেকে পাওয়া তথ্যের ওপর নজর দেওয়া হয়েছে।

গবেষণার সমন্বয়ক গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জো ইনচলি বলেন, অল্প বয়সে এতো অধিক শিশুর মদ পান শুরু করার লক্ষণ ‘উদ্বেগজনক।’

তিনি বলেন, “বড় হওয়ার এবং অভিজ্ঞতা নিতে গিয়ে মদ পান স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বলা হয়েছে, “ইংল্যান্ডে ১৩ বছর বয়সী ১২ শতাংশ মেয়ে এবং ৯ শতাংশ ছেলে তাদের জীবনে কমপক্ষে দুবার মাতাল হয়েছে। ১৫ বছর বয়সী মেয়েদের বেলায় এই হার এক তৃতীয়াংশ এবং ছেলেদের বেলায় এক চতুর্থাংশ বেশি। জরিপে অংশ নেওয়া ইংল্যান্ডের অর্ধেকের বেশি কিশোরী জানিয়েছে, তারা গত ৩০ দিন মদ পান করেছে।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
‘বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে’
বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী
জানা গেল মির্জা আব্বাসকে কখন সিঙ্গাপুর নেওয়া হবে
ঈদ উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
তুরস্কে ভয়াবহ ভূমিকম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.